ফরিদপুরে নিখোঁজ স্ত্রী-কন্যাকে উদ্ধার, পুলিশ ও মিডিয়াকে স্বামীর কৃতজ্ঞতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নিখোঁজ স্ত্রী-কন্যাকে উদ্ধার, পুলিশ ও মিডিয়াকে স্বামীর কৃতজ্ঞতা
রবিবার, ১০ মে ২০২৬



ফরিদপুরে নিখোঁজ স্ত্রী-কন্যাকে উদ্ধার, পুলিশ ও মিডিয়াকে স্বামীর কৃতজ্ঞতা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে নিখোঁজ হওয়া স্ত্রী ও কন্যাকে উদ্ধারের পর পুলিশ ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী স্বামী। জামাল উদ্দিন কানু জানা যায়, গত পরশু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী ও কন্যার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি পোস্ট দেন তিনি।

একই সঙ্গে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিভিন্ন ফেসবুক মিডিয়া ও গণমাধ্যমকর্মীরা বিষয়টি ব্যাপকভাবে প্রচার করলে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে টেপাখোলা এলাকার পান্নু ভাইয়ের বাড়িতে, তার স্ত্রীর ছোট ভাইয়ের ভাড়া করা বাসা থেকে নিখোঁজ স্ত্রী ও কন্যাকে উদ্ধার করে।
উদ্ধারের পর ভুক্তভোগী ব্যক্তি এক বার্তায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ও বিষয়টি প্রচারে সহযোগিতা করা সকল মিডিয়াকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন, স্ত্রী ও কন্যাকে ফিরে পাওয়ার বিষয়টিও যেন গুরুত্বসহকারে প্রচার করা হয়।
তিনি সকলের কাছে তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।

বাংলাদেশ সময়: ১১:৫১:৫৫   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ