![]()
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান রিয়েল ন্যাচার লিমিটেড বাংলাদেশের উদ্যোগে বিশেষ ট্রেনিং ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শহরের খোদাবক্স রোডের মারান আঠা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য ও সৌন্দর্য সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাকিম জান্নাতুল ফেরদাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন আকাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন জেলা কমিটির চেয়ারম্যান জাহিদুজ্জামান, ডা. আশিকুর রহমান বাবু, ডা. আসমা আক্তার ও ডা. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ কর্মশালা পরিচালনা করেন ম্যানেজিং ডিরেক্টর হাকিম খাদেমুল ইসলাম রেজা। তিনি বলেন, প্রতিষ্ঠানটি চিকিৎসা সেবার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এ সময় সেবিকা ঝর্ণা রানী সরকারকে সম্মাননা দেওয়া হয়। “ভেষজ খান, সুস্থ থাকুন” স্লোগানে ভেষজ চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়।
বাংলাদেশ সময়: ১০:৫৪:০৬ ৪০ বার পঠিত