ফরিদপুরে মাদক ও সন্ত্রাস দমনে কানাইপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মাদক ও সন্ত্রাস দমনে কানাইপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার, ১১ মে ২০২৬



ফরিদপুরে মাদক ও সন্ত্রাস দমনে কানাইপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাস দমনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে স্থানীয় কানাইপুর স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কানাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ‌ কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রন্জন, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি এহতেশাম খান, সহ-সভাপতি হুমায়ুন মোল্লা,
থানা কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা,
কানাইপুর বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত মাতব্বর, আবু সাঈদ মোল্লা হান্নান, সাবেক ছাত্রদল সভাপতি মোহাম্মদ মোস্তাক মোল্লা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ মোল্লা এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হুদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক না কেন, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুললে তারা টিকতে পারবে না।
বক্তারা মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১১:২৫:৩৪   ১৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ