ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ ও মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ ও মানববন্ধন
সোমবার, ১১ মে ২০২৬



ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ ও মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি : মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে ফরিদপুরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা কোনোভাবেই ‘দালাল’ নন; তারা দেশের একটি উচ্চশিক্ষিত ও সুপ্রশিক্ষিত জনশক্তি। স্বাস্থ্যসেবা খাতে ওষুধের গুণগত মান ও প্রয়োজনীয় তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু বিভিন্ন সময়ে তাদের নানা ধরনের লাঞ্ছনা, অবমূল্যায়ন ও অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

বক্তারা পেশার যথাযথ মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

‘আমরা সবাই একসাথে’ স্লোগানে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুষ্টিবদ্ধ হাত তুলে তাদের অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা ফারিয়ার সভাপতি মৃধা তরিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেন, মুজিব সড়ক ফারিয়ার সভাপতি রাজীব খন্দকার, সাধারণ সম্পাদক নাঈম তালুকদার, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ফারিয়ার সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ডায়াবেটিস অ্যাসোসিয়েশন হাসপাতাল ফারিয়ার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সভাপতি মতিন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতৃবৃন্দ তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১২:৩৪:৪১   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ