ঢামেক ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে ফারিয়ার মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢামেক ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে ফারিয়ার মানববন্ধন
সোমবার, ১১ মে ২০২৬



ঢামেক ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে ফারিয়ার মানববন্ধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতেও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) মধুখালী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফারিয়া মধুখালী উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ ফরিদুল ইসলাম সাগর, মোঃ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম আরেফিনসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।
মানববন্ধনে প্রায় শতাধিক ঔষধ কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন ঔষধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বক্তারা আরও বলেন, “আমরা সমাজের শিক্ষিত মানুষ। পেশাগত দায়িত্ব পালন করেই চিকিৎসকদের কাছে বিভিন্ন ঔষধের গুণগত মান, কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তথ্য তুলে ধরি। আমরা কোনো দালাল নই। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমরা কাজ করে যাচ্ছি।”
তারা অবিলম্বে গ্রেফতারকৃত প্রতিনিধিদের মুক্তি, হয়রানি বন্ধ এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি

বাংলাদেশ সময়: ১২:২৫:২৪   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ