সোমবার, ১১ মে ২০২৬

কারাগারে আইভির জামিননামা এখনো পৌঁছায়নি

প্রথম পাতা » আইন আদালত » কারাগারে আইভির জামিননামা এখনো পৌঁছায়নি
সোমবার, ১১ মে ২০২৬



কারাগারে আইভির জামিননামা এখনো পৌঁছায়নি

বিশেষ প্রতিবেদক : গত দুইদিন যাবত সাবেক মেয়র আইভির মুক্তি নিয়ে ফেসবুকে বিভিন্ন অনলাইন মিডিয়ার নামে দেখা যাচ্ছে,আইভি মুক্তি পেয়েছে। মানুষের মাঝে এক বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছেন একটি চক্র । এই সূত্র ধরে আজ সোমবার (১১ এপ্রিল) নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল “নিউজ টু নারায়ণগঞ্জ” কারা উপ মহাপরিদর্শক ও কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের নিযুক্ত জেলার শিরিন আক্তারের কাছ থেকে সাবেক মেয়র আইভির মুক্তির বিষয়ে জানতে চাইলে, তিনি জানান কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আইভির জামিননামা এখনো পৌঁছায়নি, নিউজটুনারায়ণগঞ্জ থেকে আইভির শারীরিক অবস্থা জানতে চাইলে,জেলার বলেন তিনি সুস্থ ও ভালো আছেন।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। মোট ১২ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে ৭টির এজাহারে তাঁর নাম নেই। এক বছর পার হলেও তাঁর বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি।

আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২২:০৫   ৫৬ বার পঠিত