মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দিলেন ইলিয়াস মোল্লা এমপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দিলেন ইলিয়াস মোল্লা এমপি
সোমবার, ১১ মে ২০২৬



মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দিলেন ইলিয়াস মোল্লা এমপি

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আইনউদ্দিন কলেজ শাখা।
রবিবার (১১ মে) দুপুর ১২টায় সরকারি আইনউদ্দিন কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফরিদপুর জেলা ছাত্রশিবিরের মানব উন্নয়ন সম্পাদক মোঃ ইমতিয়াজ হাসনাইন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা এমপি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান,
পৌর শাখার আমির রেজাউল করিম, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোঃ উবাইদুল্লাহ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদুল হোসাইন এবং মধুখালী পৌর ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বাংলা অর্থসহ প্রায় ২৫০টি পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র কুরআনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, কুরআনের বিধান মেনে চললে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি শিক্ষার্থীদের কুরআনের আলোকে জীবন গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৩৩   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ