![]()
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পৌঁছেছেন তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ : রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপস্থিত হন।
এর আগে, যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর গত ২৭ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছিলেন তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয় সফর।
সোমবার ইউজিসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক মামুন। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকার কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে সহায়ক হবে।’
এ ছাড়া সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৩:৩৮:৩০ ৮ বার পঠিত