গাড়ি পাবেন অস্ট্রেলিয়া সিরিজের সেরা বাংলাদেশি ক্রিকেটার

প্রথম পাতা » খেলাধুলা » গাড়ি পাবেন অস্ট্রেলিয়া সিরিজের সেরা বাংলাদেশি ক্রিকেটার
মঙ্গলবার, ১২ মে ২০২৬



গাড়ি পাবেন অস্ট্রেলিয়া সিরিজের সেরা বাংলাদেশি ক্রিকেটার

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আগামী জুনে বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং জনপ্রিয় অটোমোবাইল ব্র্যান্ড চেরির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে চেরি আসন্ন এই সিরিজের অফিসিয়াল অটোমোটিভ পার্টনার হিসেবে আত্মপ্রকাশ করলো।

মঙ্গলবার (১২ মে) হোম অব ক্রিকেট মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, চেরি এই সিরিজে ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অফ দ্য সিরিজ’ (সিরিজের সেরা বাংলাদেশি খেলোয়াড়) পুরস্কারটির স্পন্সর বা অ্যাওয়ার্ড পার্টনার হিসেবে যুক্ত থাকবে।

সিরিজের সেরা পারফর্ম করা বাংলাদেশি খেলোয়াড়কে চেরির পক্ষ থেকে এভাবেই বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, এখানে ‘বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি। আমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া, বিশেষত গত এক দেড় বছর সম্ভবত শেষ দুই বছরে যে সুনাম নষ্ট হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডদের আসা শুরু হয়েছে। গত সিরিজেও দেখেছেন যে কিছু বাইক কোম্পানি, প্লাস এখন দেখছেন যে ই-বাইকের কিছু কোম্পানিগুলো আসছে। বিসিবি জন্য এটা ইতিবাচক দিক।’

তিনি আরও বলেন, ‘এরকম বড় বড় কোম্পানি যতটুক বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া শুরু হবে, এটা আমাদের ক্রিকেটের জন্য বেটার প্লাস আমাদের ক্রিকেটারদেরও একটা ইনসেন্টিভস দেওয়া কোনো সিরিজে ভালো করার জন্য।’

বিসিবির পক্ষ থেকে এই অংশীদারিত্বকে স্বাগত জানানো হয়েছে, যা দেশের ক্রিকেটের উন্নয়নে এবং বিশেষ করে খেলোয়াড়দের উৎসাহ প্রদানে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:৫৩   ৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত
চরম নাটকীয় ফাইনাল জিতে মেজর লিগের শিরোপা শাহরুখ খানের
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ