মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর্থিক সহায়তা করলেন এমপি ডা. ইলিয়াস মোল্লা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর্থিক সহায়তা করলেন এমপি ডা. ইলিয়াস মোল্লা
মঙ্গলবার, ১২ মে ২০২৬



মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর্থিক সহায়তা করলেন এমপি ডা. ইলিয়াস মোল্লা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মোঃ ইলিয়াস মোল্লা। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি কথা বলেন মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার এর সাথে। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার। বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান, পৌর আমির মাওলানা রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।
এসময় সংসদ সদস্য হাসপাতালের আইপিএস ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া তিনি হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি ডা. ইলিয়াস মোল্লা বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এছাড়া হাসপাতালে রোগী, ডাক্তার ও অ্যাটেনডেন্ট ছাড়া অন্য কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। হাসপাতালকে দালালমুক্ত রাখতে হবে। সে ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৪৬   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ