ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
মঙ্গলবার, ১২ মে ২০২৬



ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশীয় সম্পদ অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল।

আজ জেলার বড়পুকুরিয়া কয়লা খনি বোর্ড অফিসে আয়োজিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৈঠকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া কঠিন শিলা খনি কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজানুল হকসহ জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।

বৈঠকে তারা পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি ও বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান উৎপাদন পরিস্থিতি ও বিভিন্ন কারিগরি সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে থাকা দুটি বিদ্যুৎ কেন্দ্র সচল এবং খনি থেকে উত্তোলন করা কয়লার যথাযথ ব্যবহারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনি এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন।

এছাড়াও ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অনিন্দ্য ইসলাম অমিত জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন।

সেখানে খনি থেকে উত্তোলন করা পাথরের বিশাল মজুত স্থান পরিদর্শন করেন তারা।

পরে তারা মধ্যপাড়া কঠিন শিলা খনির বিদ্যমান পরিস্থিতি এবং উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে খনি কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেন।

পরিদর্শনকালে খনি কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫৪   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয়
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ২, চিকিৎসাধীন ১
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার : বাণিজ্যমন্ত্রী
বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর
বাংলাদেশকে বারবার সংকট থেকে উদ্ধার করেছে জিয়া পরিবার : ইয়াসের খান চৌধুরী
সালথায় যুবসংঘের ব্যতিক্রমী উদ্যোগ, মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ
জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাজেটে বিশেষ গুরুত্ব : প্রতিমন্ত্রী
টাঙ্গাইলকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি আবদুস সালাম পিন্টুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ