জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
মঙ্গলবার, ১২ মে ২০২৬



জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে কালোবাজারির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা ভিজিডি কার্ডের ৪৬ বস্তা (১৩৮০ কেজি) সরকারি চাল উদ্ধার করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার (১২ মে) বিকেল ৫টায় উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‍্যাব-১৪ এর কমান্ডার মেজর লাবিদ আহমেদ এবং মাদারগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও-র নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৪৬টি সরকারি চালের বস্তা উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অনুসন্ধানে জানা গেছে, সিধুলী ইউনিয়নের লুটাবর এলাকার সাজেল ও সাইফুল এবং হাটবাড়ী এলাকার সরোয়ার হোসেন পাজি দীর্ঘদিন ধরে সরকারি চাল কেনাবেচা ও পাচারের সাথে জড়িত। জব্দকৃত চালগুলো সাজেলের গুদাম থেকেই উদ্ধার করা হয়েছে।

মাদারগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, “প্রধান অভিযুক্ত সাজেল মিয়া বর্তমানে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‍্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত চালগুলো বর্তমানে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৪   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ