আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
বুধবার, ১৩ মে ২০২৬



আজকের রাশিফল

মেষ: চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে। কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজে উন্নতি ও সুনাম হবে। ব্যক্তিগত জীবনে ভালো কোনো পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম করতে থাকুন এবং ইতিবাচক থাকুন। শিগগিরই আপনি সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে।

বৃষ: পারিবারিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বিরক্তির কারণ হতে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

মিথুন: অযথা প্রতিবেশীর সঙ্গে তর্কে জড়াবেন না। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। সহকর্মীদের কেউ শত্রুতাও করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। কাজের চাপ থাকলেও মানসিক শান্তি থাকবে। কোনো ব্যাপারে সীমালঙ্ঘন করা ঠিক হবে না।

কর্কট: ভ্রমণে সতর্ক থাকুন। অতি গরমে শিশুদের নিয়ে বের হলে কাজের চাপের কারণে মানসিক চাপ বাড়তে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক মোটামুটি ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ: কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। আজ আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

কন্যা: ব্যবসায়ে অযথা কোনো অর্থ ইনভেস্ট করবেন না। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। সকালের দিকে কাজে সাফল্য আসতে পারে। বাড়িতে স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। সামাজিক কোনো কাজে জনপ্রিয়তা বাড়তে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে।

তুলা: প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। চাকরিজীবীরা কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আজ ব্যবসায় অশুভ কিছু ঘটতে পারে।

বৃশ্চিক: সংসারে মন দিন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সংসারে কোনো বিবাদ কাজের প্রতি অনীহা নিয়ে আসতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে।

আরও পড়ুন: ১৩ মে: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

ধনু: মনের যত্ন নিন। আপনার কাজ অন্যকে উৎসাহিত করবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে, সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন, তাদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা, তারা সফল হবেন।

মকর: শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম সাক্ষাতেই কাউকে ভালো লাগতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। সংসারে অশান্তি মিটে যাবে। আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। ভালো কাজের পরিবর্তে উপহাস জুটতে পারে।

কুম্ভ: প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। অধীনদের কাজে লাগানো সহজ হতে পারে। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন।

আরও পড়ুন: হঠাৎ রাতে বুক জ্বালাপোড়া-গ্যাস-অ্যাসিডিটি, কী করবেন?

মীন: আত্মীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখুন। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। নতুন আত্মীয় লাভের যোগ আছে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ সারা দিন হিসাবিভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন, হঠাৎ অসুস্থ হওয়ার শঙ্কা আছে।

বাংলাদেশ সময়: ১৩:০০:৩০   ১৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
পঞ্চগড়ে নামল তাপমাত্রা ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলা
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন অধ্যায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ