ফেসবুকে নকল পেজ খুলে প্রতারণা, আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেসবুকে নকল পেজ খুলে প্রতারণা, আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেফতার
বুধবার, ১৩ মে ২০২৬



ফেসবুকে নকল পেজ খুলে প্রতারণা, আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : ফেসবুকে নামী-দামী ব্র্যান্ড ও ব্যবসায়িক পেজের হুবহু নকল (ফেইক) আইডি খুলে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী এক দুর্ধর্ষ আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জামালপুর জেলা পুলিশ। দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এই চক্রের সক্রিয় সদস্যদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার টঙ্গী উপজেলার দারিয়ারকুল মধ্যপাড়া গ্রামের গোপাল রায়ের ছেলে বাধন রায় (২২) ও ময়মনসিংহ জেলার কোতোয়ালী উপজেলার আকুয়া গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম নিপু (৩৪)।

​তদন্তে জানা গেছে, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে আসছিল। গ্রাহকরা পণ্য ক্রয়ের জন্য যোগাযোগ করলে তারা বিকাশ বা নগদের মাধ্যমে অগ্রিম টাকা হাতিয়ে নিত। টাকা পাওয়ার পর তারা গ্রাহকদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত।

গ্রেফতারকৃত আসামি শরিফুল ইসলাম নিপু একটি মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর অফিসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পদের অপব্যবহার করে সাধারণ মানুষের এনআইডি (NID) সংগ্রহ করতেন এবং সেই তথ্য দিয়ে অবৈধ সিম তুলে বাধন রায়কে পাঠাতেন।

​এই ঘটনায় জামালপুর সদর থানায় ২০২৫ সালের সাইবার সুরক্ষা আইনের ২২/২৪/২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪৪/৩২১, তারিখ-১২ মে ২০২৬)।

​জামালপুর জেলার পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন-এর নির্দেশনায় এসআই কায়ছার আহম্মেদের নেতৃত্বে ১২ মে গভীর রাতে অভিযানটি পরিচালিত হয়। রাত ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ থেকে নিপুকে এবং সকাল ৮টা ১০ মিনিটে গোপালগঞ্জ থেকে বাধনকে গ্রেফতার করা হয়।

​অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব ইয়াহিয়া আল মামুন বলেন, সাইবার প্রতারণা থেকে বাঁচতে অনলাইন লেনদেনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ​পণ্য কেনার আগে পেজ বা আইডির সত্যতা যাচাই করা জরুরি।

​জামালপুর জেলা পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ দমনে তাদের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:১৫:৪৯   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ