সরিষাবাড়ীতে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপনে কৃষি উপকরণ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপনে কৃষি উপকরণ বিতরণ
বুধবার, ১৩ মে ২০২৬



সরিষাবাড়ীতে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপনে কৃষি উপকরণ বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ জনপদে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়।

বসতবাড়ির অনাবাদি পতিত জমি ব্যবহার করে উচ্চমূল্য ও পুষ্টিসমৃদ্ধ সবজি চাষ নিশ্চিত করা এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে।

এই কার্যক্রমের আওতায় ৩০ জন নির্বাচিত উপকারভোগী কৃষকের মাঝে নিম্নলিখিত উপকরণসমূহ বিতরণ করা হয়। উন্নত জাতের শাক-সবজির বীজ, বিভিন্ন প্রজাতির ফলের চারা,
উপকরণ বিতরণের পাশাপাশি কৃষকদের ‘পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ এবং ‘জলবায়ু পুষ্টি সমন্বিত কৃষি মডেল’ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিস কর্তৃক বাস্তবায়িত এই উদ্যোগটি SACP-RAINS প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে। এতে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করছে আন্তর্জাতিক সংস্থা IFAD এবং GAFSP।

উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। তিনি বলেন, “বসতবাড়ির এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। এই মডেল বাগানগুলো গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বাংলাদেশ সময়: ১৪:২৬:২৩   ২২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ