বুধবার, ১৩ মে ২০২৬

ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

প্রথম পাতা » আইন আদালত » ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
বুধবার, ১৩ মে ২০২৬



ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শাশুড়ি জ্যোৎস্না রানীকে (৬৫) হত্যার দায়ে জামাতা সুজিত শীলকে (৪২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।
একই সঙ্গে আসামিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।

ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাসিনুর রহমান এ খবর নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, হালুয়াঘাট উপজেলার কৈচাপুর বোর্ডবাজার গ্রামের বাসিন্দা সুজিতের সঙ্গে তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এর জেরে ২০২১ সালে ৬ অক্টোবর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে সুজিত তার স্ত্রী ইতিকে হত্যার উদ্যোশে এলোপাতারি কুপিয়ে জখম করার পর পাশের কক্ষে থাকা শাশুড়িকেও দা ও ছুরি দিয়ে এলোপাতারি কুপিয়ে আহত করে।
তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তী সময়ে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন সকালে শাশুড়ি জ্যোৎস্না রানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় ইতির বড় বোন সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা করেন।
সেই মামলার যুক্তি-তর্ক ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৪:২৮:৫০   ২০০ বার পঠিত