নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
বুধবার, ১৩ মে ২০২৬



নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বুধবার, ১৩ মে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, গণঅধিকার পরিষদের আরিফ ভূঁইয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, হঠাৎ করে বাস ভাড়া বৃদ্ধি সাধারণ যাত্রী ও শ্রমজীবী মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তারা অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।

এর আগে গত ১২ মে নেতৃবৃন্দ এই বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন। তারা বলেন, জনস্বার্থ উপেক্ষা করে ভাড়া বৃদ্ধি মেনে নেওয়া হবে না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, বিষয়টি আমি গুরুত্ব সহকারে নিয়েছি। সংশ্লিষ্ট দপ্তর ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সাধারণ যাত্রীদের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:০৫:১৮   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে নৈশ বিদ্যালয়’-এর উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
বকশিগঞ্জে বন্য হাতির আক্রমণে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সদরপুরে ১৩ বছরের স্কুলছাত্রী নিখোঁজ, থানায় অভিযোগ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন অনুষ্ঠিত
মেগা প্রকল্প থেকে মেগা লুটের আগ্রহ এই সরকারের নেই : জোনায়েদ সাকি
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
‘সম্পর্ক ও নারী’ নিয়ে ইঙ্গিতপূর্ণ সামান্থার মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ