সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই
বুধবার, ১৩ মে ২০২৬



সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার ছেলে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল জানান, শারীরিক নানা জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন তার বাবা। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৭০ সালে সর্বপ্রথম তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখেন মোশাররফ হোসেন।

ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল জানান, গুলশান আজাদ মসজিদে আজ বাদ আসর এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদে ও বিকেল ৫ টায় মিরসরাই মহাজনহাট স্কুল মাঠে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:২৯   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, জব্দ ৫০টি
আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
যে শর্তে রেখার সঙ্গে ‘সিলসিলা’ সিনেমায় কাজ করতে রাজি হন জয়া বচ্চন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে আগামী অর্থবছরে : ত্রাণমন্ত্রী
ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন
শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ