![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির পাওয়া গেছে। বুধবার (১৩ মে) বিকেল ৫ টার দিকে কালবৈশাখীর তান্ডব শুরু হয়। প্রায় ৪০ মিনিট ব্যাপী ঝড়ের তান্ডবে বড় গাছ উপরে পরে, ফসলের ব্যাপক ক্ষতি হয় কিছু কিছু স্থানে রাস্তার উপর গাছপালা উপড়ে পড়ে রাস্তাঘাটে যানচলাচলা বন্ধ হয়ে যায়। এছাড়া উপজেলা সদরের প্রশাসনিক ভবনের সামনে বড় বড় গাছ উপরে ফেলে। ঝড়ের সাথে সাথে প্রচুর বৃস্টি হয় ফলে বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতা সৃস্টি হয়৷ উপজেলার সাড়ে সাত রশি, আটরশি, বাইশ রশি, সাত রশি, চার রশি সহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের তান্ডবে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে পাকা বোরোধানের। সতের রশি গ্রামের কৃষক জাফর খান বলেন, আমার ২ বিঘা জমির পাকা ধান ঝড়ের বাতাসে জমির সাথে মিশে গেছে। এখন এই ধান কেটে ঘরে তোলা কস্টকর ব্যাপার। ২২ রশির কৃষক সায়াদ বলেন একটানা এমন ঝড়ে আমার বোরোধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান ঝড়ে পরেছে। আমার অনেক ক্ষতি হয়ে গেল। সদরপুরের অটোচালক গিয়াস বলেন, আমি রাস্তার পাশে অটো পার্কিং করে দাড়িয়েছিলাম। বড় গাছের ডাল পরে আমার অটোর সামনের অংশ সম্পুর্ন ধংশ হয়ে গেছে। সতেররশি মধ্যপাড়ার বাসিন্দা তাহমিনা আক্তার বলেন, আমার থাকার ঘরটি পরে গেছে৷ সেই সাথে আমার চাউল ডাউল সহ বিভিন্ন জিনিসপত্র ভিজে নস্ট হয়ে গেছে৷ আমি গরীব মানুষ এখন ঘর ঠিক করবো কিভাবে এই চিন্তায় আছি৷ স্থানীয় প্রবীন ব্যাক্তিরা বলছেন কালবৈশাখীর এমন ঝড় অনেক বছর দেখি নাই। ঝড়ের সাথে প্রচন্ড বেগে বৃস্টিতে নীচু রাস্তাঘাট তলিয়ে গেছে সেইসাথে বিভিন্ন হাটে বাজারে তৈরী হয়েছে জলাবদ্ধতা। ক্ষতিগ্রস্থ্য কৃষক ও স্থানীয় লোকজনের দাবী সরকারের পক্ষ থেকে আমাদের সহযোগীতা করলে এই সংকট কাটিয়ে উঠতে পারবো। তানা হলে আমরা পথে বসে যাব।
বাংলাদেশ সময়: ২০:১৪:২৯ ৩২ বার পঠিত