ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটির গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটির গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটির গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর ও রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক নারী ও এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বগেরটিলা এবং ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনসার মাতুব্বরের ডাঙ্গী গ্রামের সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
জানা গেছে ‌এক নারী কুলসুম ছাগল চরাতে গিয়ে কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখে সন্দেহ করেন। এ সময় তিনি দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে দেখেন, মাটির নিচ থেকে মানুষের পায়ের গোড়ালি বের হয়ে আছে। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশ ও ফরিদপুর সদর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩০-৩৫) ও এক কন্যাশিশুর (৩-৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় ফরিদপুর সদর থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ দুটি কোন থানায় নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০:৪০:১৬   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী
লুই আই কানের মাস্টারপ্ল্যানে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় : মন্ত্রিপরিষদ সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
ধর্মীয় উৎসবগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক : এমরান সালেহ প্রিন্স
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা ডাকায় যুবককে কুপিয়ে আহত
সালথায় নবগঠিত যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ