কালবৈশাখে ঝড়ের কারণে বিদ্যুৎ নাই সদরপুরে বাড়ছে চুরি ছিনতাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালবৈশাখে ঝড়ের কারণে বিদ্যুৎ নাই সদরপুরে বাড়ছে চুরি ছিনতাই
শুক্রবার, ১৫ মে ২০২৬



কালবৈশাখে ঝড়ের কারণে বিদ্যুৎ নাই সদরপুরে বাড়ছে চুরি ছিনতাই

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর গত ১২ তারিখ থেকে আজ শুক্রবার১৫ ই মে পর্যন্ত বিদ্যুৎ বিহীন অবস্থায় অফিস,আদালত, বিদ্যুৎ চালিত গাড়ি চরম অসুবিধায় ভুগছে। সন্ধ্যা হলেই নেমে আসছে অন্ধকার এক জগৎ। চলছে চুরি, ছিনতাই, মাদকের আস্তানা।

গতকাল সদরপুরের রব তালুকদারের ভাতিজা বলেন, আমার বিল্ডিংয়ের গেটের তালা কেটে কে বা কারা চুরি করে অনেক কিছু নিয়ে গেছে। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করবো। রামচন্দ্রপুরের মান্নান শেখ বলেন, আমার দুটি গরু চুরি হয়েছে। একটি চোরে নিয়ে গেছে, অপরটি বাড়ির পাশে রাস্তায় পেয়েছি। কে বা কারা আমি জানিনা।

এ বিষয়ে থানায় অভিযোগ করব। ভাসান চরের সালেহা বলেন, আমার অনেকগুলো হাঁস মুরগি চুরি হয়েছে । আমার এখন কি উপায়! এছাড়া সদরপুরের অটো চালক সেকেন্দার আলী বলেন, আজ তিন দিন যাবত বিদ্যুৎ নাই। আমার ছেলে মেয়ে নিয়ে আমি এখন কি করি।

অটো থেকে উপার্জনএকমাত্র ভরসা। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় অনেক সমস্যা হচ্ছে। এ ব্যাপারে বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানান, অতি শীঘ্র বিদ্যুতের লাইন চালু করার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এলাকাবাসীর দাবি বিদ্যুৎ কর্তৃপক্ষের বিদ্যুৎ লাইন তাড়াতাড়ি চালু করার।

বাংলাদেশ সময়: ১৩:২৬:৫১   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ