ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শুক্রবার, ১৫ মে ২০২৬



---

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ছনি বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল ‌ বৃহস্পতিবার রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছনি বেগম ওই এলাকার প্রবাসী রিপন হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময়ে নিজ বসতঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নেন ছনি বেগম। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ভাঙ্গা থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:১১   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ