ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প
শুক্রবার, ১৫ মে ২০২৬



ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প

ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানানোর পাশাপাশি তিনি এ-ও ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধারের প্রচেষ্টাটি নিরাপত্তার চেয়ে ধারণাগত বিষয়ই বেশি।

ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, ‘আমি আর বেশি ধৈর্য ধরব না। তাদের (ইরানের) একটি সমঝোতায় আসা উচিত।’

বৃহস্পতিবার (১৪ মে) রাতে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।

সাক্ষাৎকারে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উত্তোলনের প্রয়োজনীয়তা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, জনসংযোগের উদ্দেশ্য ছাড়া এই প্রচেষ্টার কোনো প্রয়োজন নেই।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘জনসংযোগের দৃষ্টিকোণ ছাড়া আমি এর কোনো প্রয়োজন দেখি না। আসলে, এটা (সমৃদ্ধ ইউরেনিয়াম) পেলে আমার বেশ ভালো লাগবে। কিন্তু আমার মনে হয়, অন্য কিছুর চেয়ে জনসংযোগের জন্যই এটা বেশি।’

বিশ্বের স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী ৯টি দেশের অন্যতম যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে যে, ইরানের উচিত তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে সরিয়ে নেয়া এবং অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করা।

পারমাণবিক অস্ত্র না থাকা ইরান তা অর্জনের চেষ্টার কথা আগে থেকেই অস্বীকার করে আসছে। তবে তাদের ভাষ্য, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির পক্ষ হিসেবে শান্তিপূর্ণ উদ্দেশে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ, পারমাণবিক প্রযুক্তি বিকাশের অধিকার তাদের আছে।

ইরানের সংসদীয় মুখপাত্র ইব্রাহিম রেজাই সম্প্রতি বলেছেন, আবারও আক্রান্ত হলে তেহরান ৯০ শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, যা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রা হিসেবে বিবেচিত।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১৩:৪৬:৪৮   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ