বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪৮
শুক্রবার, ১৫ মে ২০২৬



বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪৮

বরিশালে হাম সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ জনে। এর মধ্যে শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালেই মারা গেছে ২১ শিশু।

শুক্রবার (১৫ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মারা যাওয়া ১৭ মাস বয়সী ওই শিশুর নাম আফিয়া। সে বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা আবু হানিফের মেয়ে।

রোগীর চাপ বাড়ায় শের-ই-বাংলা মেডিকেলে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য নতুন করে আরও একটি ওয়ার্ড খোলা হয়েছে। বর্তমানে এই হাসপাতালের তিনটি কক্ষে হাম রোগের চিকিৎসা চলছে। তবে বেড সংকটের কারণে এক বিছানায় দুই থেকে তিনজন শিশুকে চিকিৎসা নিতে দেখা গেছে। একই সাথে বরিশাল জেনারেল হাসপাতালেও এই রোগের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শেবাচিমে নতুন করে ৪৮ জন হামের রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৪ জন। বর্তমানে সেখানে ১৭৩ জন চিকিৎসাধীন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালটিতে মোট ২ হাজার ১০৪ জন হামের রোগী চিকিৎসা নিয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. লোকমান হাকিম বলেন, ‘হাম প্রতিরোধে টিকা কার্যক্রম চলমান রয়েছে। টিকা দেয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে চার সপ্তাহ সময় লাগে। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

বাংলাদেশ সময়: ১৩:৪৯:৫৬   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ