
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে কাজ করে যাচ্ছেন। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যেই এলাকাবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল তাকে জড়িয়ে নানা অপপ্রচার চালানোর চেষ্টা করলেও এলাকাবাসীর দাবি— তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততার কারণেই পরিকল্পিতভাবে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, আব্দুর রশিদ একজন সাহসী, মানবিক ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তি। ৩৬ বছরের রাজনৈতিক জীবনের বাইরেও তিনি বহু অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তার ভূমিকা প্রশংসনীয়।
এলাকাবাসী জানান,”যে মানুষটি সবসময় জনগণের কল্যাণে কাজ করে, তাকে নিয়েই বেশি আলোচনা ও সমালোচনা হয়। কারণ ভালো মানুষের জনপ্রিয়তা অনেকেই সহ্য করতে পারে না।”
তারা মনে করেন, কোনো অভিযোগ থাকলে সেটির সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কিন্তু প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে হেয় প্রতিপন্ন করা বা চরিত্রহননের চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়।
আব্দুর রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পিংনা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘ ৩৬ বছরের রাজনীতিতে সক্রিয় ও ত্যাগী একজন নেতা। তিনি কর্মীবান্ধব এবং সমাজসেবক ও সাধারণ মানুষের নির্ভরতার প্রতীক।
রাজনৈতিক মহলের মতে, আব্দুর রশিদ একজন নিবেদিতপ্রাণ সংগঠক। “গাছ যত ফলবান হয়, ততই তাকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়”— এই প্রবাদটির বাস্তব প্রতিচ্ছবি যেন তিনি। জনগণের ভালোবাসায় ধন্য এই নেতার অর্জিত সম্মান কোনো সস্তা অপপ্রচারে ম্লান হওয়ার নয়।
বাংলাদেশ সময়: ২৩:০৫:১৮ ২৫২ বার পঠিত