![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ শনিবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ফরিদপুর কোতয়ালী থানাধীন হাজী শরীয়তউল্লাহ মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে মোঃ ইউনুস ফকির ওরফে ডাঃ ইউনুস (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দক্ষিণ ঝিলটুলি এলাকার তমিজ উদ্দিন ফকিরের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের ওজন প্রায় ১০ দশমিক ৩ গ্রাম।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
বাংলাদেশ সময়: ২২:৪৩:০২ ১০ বার পঠিত