ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ১৭ মে ২০২৬



ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার সার্বিক প্রস্তুতি, জনসেবা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন চৌধুরীসহ জেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন ঈদুল আযহা কেন্দ্রিক গৃহীত কার্যক্রম তুলে ধরেন। তারা ঈদকালীন সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান।

এছাড়া সভায় ফরিদপুর শহরের উন্নয়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৬   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ৪ ঘণ্টার অভিযান,৫টি ড্রেজার জব্দ
রাজশাহীতে নজরুল বর্ষ উদ্বোধন
এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট আর কখনও হয়নি: চিফ হুইপ
নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির
ভরণপোষণ থেকে বঞ্চিত বৃদ্ধা মা, নিজের ভিটায় থাকার অধিকার ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ
ফরিদপুরে স্ত্রী ও তিন বছরের কন্যা নিখোঁজ
ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়নে জেলা প্রশাসকের দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মানববন্ধন
বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয়
বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ