উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি কঠোর নির্দেশনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি কঠোর নির্দেশনা
রবিবার, ১৭ মে ২০২৬



উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি কঠোর নির্দেশনা

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাটসহ সব ক্ষেত্রে বিশৃঙ্খলা এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

শনিবার, ১৭ মে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সিভিল সার্জন ডা. আ ফ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, অনলাইন ভূমি সেবা ব্যবস্থা নিয়ে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। কোরবানির হাটে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। পশু পরিবহন আটকে রাখা বা চাঁদাবাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঈদকে সামনে রেখে কোনো খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি করা যাবে না এবং এর জন্য সর্বক্ষণ মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য পরিবহন ভাড়া বৃদ্ধি রোধে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে। কোরবানির পশুর চামড়ার বাজার মনিটরিং করা হবে, চামড়া সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে এবং পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা হবে।

তিনি আরো বলেন, “সরকারি সব দপ্তরকে জেলার সকল ক্ষেত্রে উন্নয়নে সমন্বিতভাবে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। ঈদের সময় জনভোগান্তি কমাতে প্রশাসন মাঠে থাকবে। কোনো অনিয়ম দেখা দিলে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ১৬:৩১:০৮   ১৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
পঞ্চগড়ে নামল তাপমাত্রা ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলা
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন অধ্যায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ