ফরিদপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রবিবার, ১৭ মে ২০২৬



ফরিদপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ভাটিকানাইপুরে বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
আজ রবিবার সকালে কানাইপুর শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাবীবুর রহমান। চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ বুশরা নুর তুসি, ডাঃ রিয়াজ মাহমুদ হুদা, ডাঃ ফারজানা সুলতানা, ডাঃ মোঃ মুহিব সরকার, ডাঃ মোঃ সুমন রহমান, ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ, ডাঃ জীম সাগর, ডাঃ মহিউদ্দিন সুমন অনি ও ডাঃ ইসমাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জোনাল আইটি অফিসার শুভ কুমার সাহা, শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, হিসাবরক্ষক আল-আমিন হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাবীবুর রহমান বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর সকল শাখায় নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কানাইপুর শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষধ, চক্ষু রোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।
জোনাল আইটি অফিসার শুভ কুমার সাহা জানান, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে।
শাখা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম বলেন, এলাকার অতিদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিবছরই এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩২   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের
সাজিদ খানের তাণ্ডবে বড় লিড পেলো না বাংলাদেশ
ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপনে অবহিতকরণ সভা
সুনামগঞ্জে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা
ফরিদপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে এর সৌজন্য সাক্ষাৎ
নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা শুরু ১৯ মে
উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি কঠোর নির্দেশনা
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
বিয়ের চাপ দেয়ায় মা-মেয়েকে হত্যা, পরকীয়া প্রেমিক দিলেন চাঞ্চল্যকর তথ্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ