সুনামগঞ্জে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা
রবিবার, ১৭ মে ২০২৬



সুনামগঞ্জে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা আয়োজন করতে যাচ্ছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করছে। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমিসেবার ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দ্রুত, সহজ ও সরাসরি সেবা প্রদান নিশ্চিত করা।

মেলা উপলক্ষে আগামী ১৮ মে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের পর ভূমিসেবা ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
আগামী ২০ মে ÔAutomated Land Management System: The Changes, Development and Way Forward’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, নাগরিক সেবার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

মেলায় নাগরিকদের তাৎক্ষণিকভাবে (অন স্পট) বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি, ই-নামজারি আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, অনলাইন ডিসিআর সংক্রান্ত সহায়তা এবং মৌজা ম্যাপ সরবরাহ।

জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে সুনামগঞ্জে ৫টি উপজেলা ভূমি অফিস ও ৪টি রাজস্ব সার্কেলের মাধ্যমে ভূমিসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে জেলার বিভিন্ন এলাকায় ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এ ধরনের সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

মেলা চলাকালে ই-নামজারি, অনলাইনে খতিয়ান ও ডিসিআর প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার ১৬১২২ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। দর্শনার্থীদের মাঝে ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে।

মেলাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রচারণা শুরু হয়েছে। মসজিদ-মন্দিরে প্রচার, লিফলেট বিতরণ, ব্যানার-ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক শেরগুল আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক এবং ৭১ টিভির প্রতিনিধি শহীদ নূর আহমেদ।

এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০১:৩২   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজশাহীতে নজরুল বর্ষ উদ্বোধন
এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট আর কখনও হয়নি: চিফ হুইপ
নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির
ভরণপোষণ থেকে বঞ্চিত বৃদ্ধা মা, নিজের ভিটায় থাকার অধিকার ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ
ফরিদপুরে স্ত্রী ও তিন বছরের কন্যা নিখোঁজ
ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়নে জেলা প্রশাসকের দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মানববন্ধন
বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয়
বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে যুক্তরাষ্ট্র
পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি - রেলমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ