নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী
রবিবার, ১৭ মে ২০২৬



নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরি। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণসহ সকল পর্যায়ে নজর রাখতে হবে। খাদ্যের মধ্যে হেভি মেটাল (ভারী ধাতু) যাবে না, এটা আমরা চাই।’

আজ রোববার রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে সিজিআইএআর-এর পরামর্শক কমিটির ১০ম সভায় প্রধান অতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্বের খাদ্য উৎপাদনের হাব হতে পারে। এদেশের আবহাওয়া ও মাটি খাদ্য উৎপাদনের জন্য ভালো। আমরা কৃষিকে রপ্তানিমুখী করতে পারি, সে সম্ভাবনা আমাদের আছে। কৃষিপণ্য রপ্তানিমুখী না হওয়া পর্যন্ত দেশের অর্থনীতি স্থির হবে না।’

তিনি বলেন, ‘সারের ব্যবহার কীভাবে কমানো যায়, সে বিষয়ে বিশদভাবে কাজ করতে হবে। সার পরিবেশ, জমি ও মানবস্বাস্থ্যের জন্য ভালো নয়। সারের অতিব্যবহার থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

আমিন উর রশিদ বলেন, ‘কৃষি সেচ সম্পূর্ণভাবে সোলারের আওতায় আনা হচ্ছে। চলতি বছরে যতটুকু সম্ভব সোলারের আওতায় নিয়ে আসা হবে।’

বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান এবং সিজিআইএআর পরামর্শক কমিটির চেয়ারপার্সন ড. মো. আবদুছ ছালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ। অন্যান্যের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩৪   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী
কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসবে দেশ : কৃষিমন্ত্রী
১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক, পর্যাযক্রমে আমদানি নির্ভরতা কমবে : কৃষিমন্ত্রী
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী
সার ব্যবস্থাপনায় কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ