সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ
রবিবার, ১৭ মে ২০২৬



সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সাথে জাতিসংঘের নারী সংস্থা ইউএন উইমেনের রিপ্রেজেন্টেটিভ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর Nyaradzai Gumbonzvanda আজ সমাজকল্যাণ মন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য করেন। সাক্ষাতে দু’পক্ষ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারকরণ, নারী ও শিশু অধিকার সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে চলমান বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও বিস্তৃত ও কার্যকর করতে বদ্ধপরিকর। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নারী পরিবারের প্রধানদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন ও কার্যক্রম জোরদারকরণ, আইনি সহায়তা প্রদান এবং কেয়ার ইকোনমি, কেয়ার গিভারসহ জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন বিষয়ে অগ্রাধিকারভুক্ত কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের আওতায় সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে যাতে স্বল্প আয়ের পরিবারগুলো সহজে খাদ্য, পুষ্টি ও অন্যান্য মৌলিক সুবিধা পায়। নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানাতে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে, যা হটলাইন ১০৯-এর মাধ্যমে ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। টিম ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধার, চিকিৎসা, কাউন্সেলিং ও আইনি সহায়তা প্রদান করে।

মন্ত্রী উল্লেখ করেন যে, কেয়ার ইকোনমির মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, গৃহস্থালী কাজের স্বীকৃতি প্রদান এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এছাড়া আইনি সহায়তা কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী করা হয়েছে, যাতে নির্যাতিত নারী ও শিশুরা সহজে বিচার পায়।

ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টর সাক্ষাতে বাংলাদেশ সরকারের নারী ও শিশু কল্যাণে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বাংলাদেশ সরকারের সাথে নারী ও শিশু সুরক্ষা, সামাজিক নিরাপত্তা এবং কেয়ার ইকোনমি ও কেয়ার গিভার ক্ষেত্রে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ইউএন উইমেনের ডাইরেক্টর। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে বাংলাদেশের সাথে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন। সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে যৌথ প্রকল্প গ্রহণ, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি, তথ্য বিনিময় এবং কেয়ার গিভার, ভাষা শিক্ষা, নারী ও শিশু বিষয়ক নীতি ও স্কিল বাস্তবায়নে টেকনিক্যাল সহায়তা প্রদানের বিষয়ে একমত পোষণ করেন।

এসময় ইউএন উইমেন এর রিজিওনাল ডাইরেক্টর Christine Arab, ইউএন উইমেন বাংলাদেশের রিপ্রেসেন্টেটিভ Gitanjali Singhসহ প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:১৫   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা
‘কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই’
ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী
সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন
চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ