মালয়েশিয়ায় আন্তর্জাতিক পুরকৌশল প্রতিযোগিতায় রানার্স আপ চুয়েট

প্রথম পাতা » ছবি গ্যালারী » মালয়েশিয়ায় আন্তর্জাতিক পুরকৌশল প্রতিযোগিতায় রানার্স আপ চুয়েট
সোমবার, ১৮ মে ২০২৬



মালয়েশিয়ায় আন্তর্জাতিক পুরকৌশল প্রতিযোগিতায় রানার্স আপ চুয়েট

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পুরকৌশল প্রতিযোগিতা ‘ইউনিভার্সিটি মালায়া সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন ২০২৬’-এ ৩য় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের দল ‘গ্রিনকোর বিডি’। গত ১৬ মার্চ (শনিবার) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘পরিবেশবান্ধব কংক্রিট ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে উদ্ভাবনী সমাধান তৈরি করা’-প্রতিপাদ্যকে সামনে রেখে মালয়েশিয়ার প্রখ্যাত বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি মালায়া’ এ প্রতিযোগিতার আয়োজন করে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় হংকং, ফিলিপাইন, তুরস্ক, তাইওয়ান ও থাইল্যান্ডসহ এশিয়ার বিভিন্ন দেশের ২৭টি দল অংশগ্রহণ করে।

চুয়েটের পুরকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিজাম আব্দুল্লাহ তাওসিফ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী রুপম পোদ্দার, সানিউল হক ও নাজমুস সাকিব এ দলের সদস্য হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন।

জয়ের অনুভূতি ব্যক্ত করে অংশগ্রহণকারী দলের সদস্য নাজমুস সাকিব নাবিল বলেন, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমাদের জন্য গর্বের। দীর্ঘদিনের প্রস্তুতি, দলগত পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলেই আমরা এমন সাফল্য অর্জন করতে পেরেছি।’

আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) চুয়েট শাখার অনুষদ উপদেষ্টা পুরকৌশল বিভাগের অধ্যাপক জিএম সাদিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এমন অর্জন আমাদের জন্য খুবই গর্বের ও আনন্দের। কিন্তু বিদেশে অংশগ্রহণ কর‍তে গেলে যে আর্থিক সহযোগিতা দরকার তা ওরা পায় নি। যথাযথ সুযোগ-সুবিধা ও সহায়তা পেলে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো সাফল্য অর্জন করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:৪৬   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করি -সুমাইয়া আক্তার
চরভদ্রাসনে মোবাইল কোর্টে ৫ মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা
সরকার জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: জামায়াত আমির
পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে
রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
আল কোরআন ও আল হাদিস
কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ
ফতুল্লায় মামলা প্রত্যাহার না করায় বাদীকে কুপিয়ে জখম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ