জামালপুরে তিস্তা এক্সপ্রেস থেকে ফ্যান চুরির সময় হাতেনাতে চোর আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে তিস্তা এক্সপ্রেস থেকে ফ্যান চুরির সময় হাতেনাতে চোর আটক
সোমবার, ১৮ মে ২০২৬



জামালপুরে তিস্তা এক্সপ্রেস থেকে ফ্যান চুরির সময় হাতেনাতে চোর আটক

জামালপুর) প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন থেকে ফ্যান চুরির সময় সোহেল মিয়া (৩০) নামের এক কুখ্যাত চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। আজ সোমবার (১৮ মে) দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রেলওয়ে স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিস্তা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বগির ভেতরের বৈদ্যুতিক ফ্যান খোলার চেষ্টা করছিল সোহেল। তার চুরির বিষয়টি টের পেয়ে ট্রেনের যাত্রী ও স্টেশনে থাকা সাধারণ জনতা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং হাতেনাতে আটক করে।

উত্তেজিত জনতা তাকে কিছুক্ষণ আটকে রাখার পর দেওয়ানগঞ্জ রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করে। স্থানীয়রা জানান, আটককৃত সোহেল মিয়া ওই এলাকার একজন চিহ্নিত ও কুখ্যাত চোর। রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম চুরির সাথে সে দীর্ঘদিন ধরে জড়িত।

দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, অভিযুক্ত চোর সোহেল মিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রেলওয়ের রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনগণের এমন সচেতন ভূমিকার প্রশংসা করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১:১০:১৪   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান
পুকুর পাড়ে রাস্তা ধস, সরিষাবাড়ীতে চলাচলে চরম ভোগান্তি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা
নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ