ফতুল্লায় পারিবারিক কলহে যুবকের হামলা, নারী-শিশুসহ আহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় পারিবারিক কলহে যুবকের হামলা, নারী-শিশুসহ আহত ৫
সোমবার, ১৮ মে ২০২৬



ফতুল্লায় পারিবারিক কলহে যুবকের হামলা, নারী-শিশুসহ আহত ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় মালেক (২৭) নামের এক যুবকের হামলায় নারী ও শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

সোমবার (১৮ মে) বিকেলে ফতুল্লার ইসদাইর গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মালেকের ভাবি, দুই ভাতিজি মিম (৫) ও লামিয়া (৮) এবং তাদের রক্ষা করতে এগিয়ে আসা দুই ভাড়াটিয়া। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মালেকের সঙ্গে পরিবারের সদস্যদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ঘরে থাকা ধারালো বটি নিয়ে ক্ষিপ্ত হয়ে ভাবির ওপর হামলা চালান। এসময় দুই শিশু ভাতিজি বাধা দিতে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।

চিৎকার শুনে পাশের বাসার কয়েকজন ভাড়াটিয়া এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মালেক তাদের ওপরও হামলা চালান। এতে আরও দুইজন আহত হন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে মালেককে আটক করেন। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২৩:২৩:০৫   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জাকিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
মাদক নির্মূলে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : ডিসি রায়হান কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ