তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুরে বিএনপির প্রস্তুতি সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুরে বিএনপির প্রস্তুতি সভা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুরে বিএনপির প্রস্তুতি সভা

ফরিদপুর প্রতিনিধি : রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায়
শহরের কাটপট্টিস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমটি আখতার টুটুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জনগণের কাছে দেওয়া জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ‌ ‌
প্রতিশ্রুতি বাস্তবায়ন
ইশতেহার ও সরকারের পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেন।
এছাড়া ‌ মাঠপর্যায়ে দলের শৃঙ্খলা বজায় রাখা এবং অভ্যন্তরীণ কোন্দল নিরসনে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া আগামী ২০ মে সকাল ১০টায় শহরের কোর্ট চত্বরে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ এবং ২১ মে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১১:১৩:৫০   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ