দেশব্যাপী নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ফরিদপুর মহিলা পরিষদের প্রতিবাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশব্যাপী নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ফরিদপুর মহিলা পরিষদের প্রতিবাদ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



দেশব্যাপী নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ফরিদপুর মহিলা পরিষদের প্রতিবাদ

ফরিদপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে দেশব্যাপী নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ফরিদপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হোসনে আরা খানম।

সমাবেশে বক্তব্য রাখেন নারী নেত্রী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, সহ-সাধারণ সম্পাদক জেসমিন কবির, মহিলা পরিষদ সদস্য রুমা সাহা, সাংগঠনিক সম্পাদক ডিউবি সিকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক খুশি খন্দকার, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট প্রীতি কনা রাহা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক সিগমা আলিম ছন্দা, লিগ্যাল এইড বিষয়ক সম্পাদক রুবিয়া মিল্লাত, বৃন্দাবন মোড় পাড়া কমিটির নেত্রী সবিতা বিশ্বাস এবং কার্যনির্বাহী কর্মকর্তা প্রসেনজিৎ বিশ্বাস।

বক্তারা দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যাদের প্রতি সহিংসতার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, সরকার পরিবর্তন হলেও নারী ও শিশুদের প্রতি নির্যাতনের চিত্র বদলায় না। যুগের পর যুগ এ ধরনের সহিংসতা চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
বক্তারা আরও বলেন, দেশে নারী নির্যাতনের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ২ থেকে ৫ বছর বয়সী শিশুরাও নিরাপদ নয়, যা সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে সমাজ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীদের সম্মান নিশ্চিত করা গেলে জাতির উন্নয়ন সম্ভব। পাশাপাশি এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩১   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু
বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ
​ কালকিনি পৌরসভায় ৮মাস ধ‌রে সুপেয় পানির তীব্র সংকট, চরম দুর্ভোগে হাজারো মানুষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ