সদরপুরে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা; চিকিৎসায় অবহেলা নয় - এমপি বাবুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা; চিকিৎসায় অবহেলা নয় - এমপি বাবুল
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



সদরপুরে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা; চিকিৎসায় অবহেলা নয় - এমপি বাবুল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও নানাবিধ সমস্যা নিরসনে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে আজ মঙ্গলবার দুপুর একটায় এক বিশেষ স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মমিনুর রহমান সরকার।
​মতবিনিময় সভায় উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল বলেন—
​”জনগণের মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। সদরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সুচিকিৎসা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং হাসপাতালের যেকোনো সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়াতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন উপজেলার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সদরপুর উপজেলার স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র তুলে ধরে চিকিৎসা সেবাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:০১   ১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী
শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে : তথ্যমন্ত্রী
জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত
বন্দরে শ্যামলী পরিবহনের বাসচাপায় নারী শ্রমিক নিহত, চালক আটক
নারায়ণগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন
সদরপুরে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা; চিকিৎসায় অবহেলা নয় - এমপি বাবুল
দেশব্যাপী নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ফরিদপুর মহিলা পরিষদের প্রতিবাদ
‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ
নারায়ণগঞ্জে শব্দ দূষণ ঠেকাতে অভিযান, জরিমানা ৪ যানবাহনকে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ