![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। “মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচির প্রচারণা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াত জোটের মিথ্যাচারের বিরুদ্ধে” শীর্ষক এ সভা বুধবার সকালে শহরের কোর্ট কম্পাউন্ডের সামনে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনা সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধীদের বিভ্রান্তিকর বক্তব্যের সমালোচনা করেন। তারা বলেন, জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নেও সরকার অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে বলেও বক্তারা মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ১৫:১৭:২৮ ১১ বার পঠিত