বুধবার, ২০ মে ২০২৬

শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ সপ্তাহের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ সপ্তাহের উদ্বোধন
বুধবার, ২০ মে ২০২৬



শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ সপ্তাহের উদ্বোধন

জেলায় আজ ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকালে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

জেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধারকারী ও অগ্নি-নির্বাপণ সরঞ্জামাদির প্রদর্শনী পরিদর্শন করা হয়। এরপর ফায়ার সার্ভিসের একটি চৌকস ও দক্ষ দল দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা ও একটি আকর্ষণীয় মহড়া প্রদর্শন করেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর জেলার সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১২:২৭   ১৫ বার পঠিত