জামালপুরে পরকীয়া সন্দেহে ১৬ ঘণ্টা গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে পরকীয়া সন্দেহে ১৬ ঘণ্টা গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



জামালপুরে পরকীয়া সন্দেহে ১৬ ঘণ্টা গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়ার সন্দেহে ফারুক হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে রাতভর নির্যাতন ও গাছের সাথে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৬ ঘণ্টা পর পুলিশ খবর পেয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডের বাউসী মধ্যপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে। ফারুক হোসেন ওই গ্রামেরই দক্ষিণপাড়া এলাকার মৃত শের আলীর ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ফারুক হোসেন একই গ্রামের মধ্যপাড়া এলাকার বেলালের বাড়িতে যান। তবে বাড়িতে ঢোকার আগে থেকেই তিনি বাড়ির সামনের রাস্তায় বেশ কয়েকবার চক্কর দিচ্ছিলেন। বিষয়টি স্থানীয় যুবকদের নজরে এলে তারা ফারুকের ওপর নজর রাখেন। পরে তিনি ঘরে প্রবেশ করা মাত্রই স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে।

আটকের পর ফারুক হোসেনকে একটি গাছের সাথে বেঁধে রাতভর নির্যাতন চালানো হয়। পরবর্তীতে আজ বৃহস্পতিবার(২১ মে) সকালে বেলালের ছেলে সাগরের ঘরের বারান্দায় তাকে পিঠমোড়া দিয়ে বেঁধে রাখা হয়। এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে।

নির্যাতনের খবর পেয়ে বিকেল ৪টার দিকে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুক হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ফারুক হোসেনের বিরুদ্ধে আগে থেকেই এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, “আটককৃত ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় যদি কেউ লিখিত অভিযোগ দায়ের করে, তবে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অপরাধের ক্ষেত্রে সরাসরি পুলিশকে জানানোর জন্য স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০৫:১৫   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ