ফরিদপুর কানাইপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর কানাইপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



ফরিদপুর কানাইপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ৯নং কানাইপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম আগামী অর্থ বছরের জন্য ২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৭৭৫ টাকার বাজেট উপস্থাপন করেন।
বাজেট ঘোষণার আগে চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন ইউনিয়ন পরিষদের বিভিন্ন আয়ের উৎস ও উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন। ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৭৭৫ টাকা। এর মধ্যে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ২ কোটি ৮ লাখ ১ হাজার ৬৭০ টাকা। বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ৫০ লাখ ২৯ হাজার ১০৫ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি সদস্য মো. মোতালেব শেখ, পুরদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মোস্তাক মোল্লা, ছাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার, খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তি দত্ত, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সহিদ মোল্লা, জাতীয়তাবাদী মহিলা দলের ইউনিয়ন সভানেত্রী রেখা বেগম, সাধারণ সম্পাদিকা আমেনা বেগম ও যুবদল নেতা সুমন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত নারী সদস্য, বিভিন্ন দফতরের প্রতিনিধি এবং ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:০১   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
কালকিনিতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের দোকানে হামলা-লুটপাট, আহত ১
সালথায় যুবলীগের কমিটিতে নাম, পদ অস্বীকার করলেন ইসলামী আন্দোলনের নেতা
সরিষাবাড়ীতে ২০ শতাংশ জমির লাউ গাছ কর্তন, দিশেহারা কৃষক
জামালপুরে আরতির সময় পূজা কমিটির সাধারণ সম্পাদকের মৃত্যু
প্রথমবার অনজে ডি’অর জিতলেন এমবাপে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ