![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরে হলিডে মার্কেটের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট মেহেরুন নিসা সপ্না, ডা. সালমা শাহনেওয়াজ পারভিন, তাহসিন জেবা ও লূবাবা জান্নাতসহ অন্যান্যরা।
বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দৃশ্যমান বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করা হয়েছে এবং সে স্বীকারোক্তিও দিয়েছে। তাই আর সময়ক্ষেপণ না করে দ্রুত বিচার সম্পন্ন করে তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান তারা।
এ সময় বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২০:১২:০৫ ৮ বার পঠিত