ফরিদপুরে ইসলামী ব্যাংক নিয়ে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ইসলামী ব্যাংক নিয়ে মানববন্ধন
রবিবার, ২৪ মে ২০২৬



ফরিদপুরে ইসলামী ব্যাংক নিয়ে মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত শহরের জনতা ব্যাংকের মোড়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি প্রফেসর বিল্লাল হোসেন, সদস্য ফরিদুল হুদা, সদস্য মাওলানা মাহমুদুল হাসান, সঞ্চালক প্রফেসর মিজানুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুরের সহকারী সেক্রেটারি এস এম আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ এস আলম গ্রুপের কাছ থেকে ফেরত আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে ইসলামী ব্যাংক যেন পুনরায় এস আলম গ্রুপ বা অন্য কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে না যায়, সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বাংলাদেশ সময়: ১২:৪২:৪৫   ২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে ইসলামী ব্যাংক নিয়ে মানববন্ধন
ফরিদপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত শামসের উদ্দিন
শিশু রামিসার ওপর পাশবিক নির্যাতন ও নির্মম হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল আলফাডাঙ্গা পৌর বিএনপি
ফরিদপুরে হামে আক্রান্ত শিশুর মৃত্যু সংখ্যা ১৩
ফরিদপুর জেলা তথ্য অফিসের উঠান বৈঠক
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী ভর্তি, মৃত্যু ১
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ