ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, একই পরিবারের চারজন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, একই পরিবারের চারজন
রবিবার, ২৪ মে ২০২৬



ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, একই পরিবারের চারজন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার শংকরপাশা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে চিকিৎসার উদ্দেশ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল একটি অ্যাম্বুলেন্স। পথে শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের পিতা হাজী আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীর হোসেনের স্ত্রী খুশি বেগম (৪৫) এবং জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০)। এছাড়া নিহত অ্যাম্বুলেন্স চালক কাউছার হোসেন (২২) মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।

স্বজনরা জানান, অসুস্থ এক পরিবারের সদস্যকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:৪৪   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ