খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা
রবিবার, ২৪ মে ২০২৬



খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে খাস খতিয়ানের জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
উপজেলার “মৌসুমী মাঠ” নামে পরিচিত মাঠটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় যুবক ও কিশোররা ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা করে আসছিল। তবে সম্প্রতি স্থানীয়রা দেখতে পান, রেলওয়ের কাজে ব্যবহারের জন্য মাঠের বিভিন্ন স্থানে পাথর, বালু ও ইট স্তূপ করে রাখা হচ্ছে। এতে খেলাধুলা বন্ধ হওয়ার উপক্রম হলে এলাকাবাসী বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৪ মে) বিকেল ৪টার দিকে সরেজমিনে মাঠ পরিদর্শনে যান মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং খেলাপ্রেমীরা।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত বলেন, “এটি ১ নম্বর খতিয়ানের খাস জমি। মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত থাকবে। এখানে অন্য কোনো কাজে সামগ্রী ফেলে মাঠ নষ্ট করতে দেওয়া হবে না।”

বাংলাদেশ সময়: ২০:০৬:৪৯   ৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত : বাণিজ্যমন্ত্রী
উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রণয় ভার্মা
প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ
রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় চ্যাম্পিয়ন বোয়ালমারী
ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই - রেলপথ মন্ত্রী
খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা
পীর সাহেবকে হত্যাচেষ্টাকারীর কাকন শেখকে গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ