সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার সিলাই লিমনসহ ৭ ডাকাত গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার সিলাই লিমনসহ ৭ ডাকাত গ্রেফতার
রবিবার, ২৪ মে ২০২৬



সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার সিলাই লিমনসহ ৭ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার রিমন ওরফে সিলাই লিমনসহ সাতজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। শুক্রবার (২৩ মে) রাত ১০টা থেকে শনিবার দিবাগত রাত আড়াইটার পর্যন্ত মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত ডাকাত দলের সদস্যদের আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কামরুল হাসান (৩৫), আকরাম (২৫), রফিকুল ইসলাম (৪১), পারভেজ (২৮), সোহাগ (৩২), রাসেল (৩৫) ও সুমন (৩৫)। তাদের মধ্যে কয়েকজন সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং একজন বন্দর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত শীর্ষ অপরাধী ও সক্রিয় ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও অন্যান্য গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, ডাকাতি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:২০:২৪   ১৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
আজকের রাশিফল
​সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার প্রতিষ্ঠানে তালা ও টাকা লুটের অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল সংসদে পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ