পীর সাহেবকে হত্যাচেষ্টাকারীর কাকন শেখকে গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পীর সাহেবকে হত্যাচেষ্টাকারীর কাকন শেখকে গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন
রবিবার, ২৪ মে ২০২৬



পীর সাহেবকে হত্যাচেষ্টাকারীর কাকন শেখকে গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার বৈকণ্ঠপুর হযরত আহমদ শাহ দরবার শরীফের পীর সাহেব মোঃ গোলাম মোস্তফা চিশতী নিজামী ঝিটকা শরীফের উপর অমানবিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত কাকন শেখের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে পরিবারবর্গ ও এলাকাবাসী।
রবিবার (২৪ মে) সকাল ১১টায় মধুখালী মরিচ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লাটাই বিশ্বাস, স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি গোলাম রসুল বিশ্বাস, মোঃ আল আমিন মোল্লা ও মোহাম্মদ আলী মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করে বলেন, অভিযুক্ত কাকন শেখ মাদকাসক্ত হওয়ায় পীর সাহেব তাকে মাদক থেকে দূরে থাকার জন্য বিভিন্ন সময় বাধা ও পরামর্শ দিতেন। এরই জের ধরে তার উপর পরিকল্পিতভাবে নির্যাতন ও হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৫৮   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে: আইনমন্ত্রী
গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ খান
রাজধানীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে টিকিট কেটে মাছ ধরার ধুম, ১৩ হাজার ৫’শ টাকায় তিন বড়শি।
বাগদান সারলেন অনুভব-অনুশকা, বিয়ে কবে?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ