পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় হলে ব্যবস্থা নেওয়া হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় হলে ব্যবস্থা নেওয়া হবে: ডিসি
সোমবার, ২৫ মে ২০২৬



পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় হলে ব্যবস্থা নেওয়া হবে: ডিসি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর ও সিটি করপোরেশন এলাকার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

সোমবার (২৫ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জে নাভানা সিটি পশুর হাটসহ বিভিন্ন হাটে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা এবং হাট ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো হাটে নির্ধারিত হাসিলের অতিরিক্ত টাকা আদায়, জাল নোটের লেনদেন বা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সড়কে পশু রেখে যানজট সৃষ্টি করলে হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন, ভেটেরিনারি মেডিকেল টিম ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।”

জেলা প্রশাসক জানান, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী, ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। “ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে হাটে আসতে পারেন এবং কোরবানির পশু কিনতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন সার্বক্ষণিক মাঠে থাকবে”- বলে যোগ করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, জাল নোট শনাক্তকরণ, নির্ধারিত হাসিলের অতিরিক্ত অর্থ আদায় রোধ এবং সড়কে পশু বিক্রি করে যানজট সৃষ্টির বিষয়গুলো মনিটরিং করেন।

এসময় চাদমারী ও ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠ পশুর হাটে মূল সড়কে গরুর অবস্থান দেখে হাট কর্তৃপক্ষ ও বিক্রেতাদের সতর্ক করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ প্রাণিসম্পদ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:১৩   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ