ফরিদপুরে ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



ফরিদপুরে ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শুরু করেছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত এসব সামগ্রী সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে বিতরণ করা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ১নং ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মী দাসের হাট এলাকায় ৫০০ মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন এমপি নায়াব ইউসুফ।
এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পংকজ, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ পারভেজ ডাফরিন, সাধারণ সম্পাদক জিন্না সিকদার, ইউপি সদস্য আবুল কালাম, বিএনপি নেতা লাবলু বিশ্বাস, সিদ্দিক মেম্বার, হোসেন মল্লিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে এমপি নায়াব ইউসুফ বলেন, জনগণের কল্যাণে সরকার কাজ করছে এবং সব সময় সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশনা রয়েছে। তিনি বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে ফরিদপুরের মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে।
তিনি আরও বলেন, মানুষের যেকোনো প্রয়োজনে তিনি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন।

বাংলাদেশ সময়: ১৯:০৫:০৯   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৩-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের
রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী
রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ